1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি পদে ব্যবসায়ী শুকদেব বিশ্বাস ও সাধারণ সম্পাদক পদে শিক্ষক শংকর তরফদার নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলা সদরের নকিপুর হরিতলা সার্বজনীন মন্দির চত্তরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখা আয়োজিত এক সভায় ৭১ সদস্য বিশিষ্ট শ্যামনগর পৌরসভা কমিটি গঠন করা হয়।

তপন কুমার পালের সভাপতিত্বে পৌর কমিটি গঠন সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা বিষ্ণু পদ মন্ডল, সাধারণ সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম সম্পাদক মহাদেব মন্ডল, রনজিৎ দেবনাথ, ঈশ্বরীপুর ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ বিশ্বাস, শিব পদ বৈদ্য, সাধন বৈদ্য, দেবব্রত মন্ডল প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা সদরের ব্যবসায়ী শুকদেব বিশ্বাসকে শ্যামনগর পৌরসভা কমিটির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর তরফদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ছবি- হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদ শ্যামনগর পৌর কমিটির সভাপতি শুকদেব ও সম্পাদক শংকর ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT