1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

হরিনাকুন্ডুতে কৃষকের লাউ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক দরিদ্র কৃষকের আঠারো শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রতিদিন পনের টাকা করে লাউ বিক্রয় হতো। যা মাসে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকার মত আয় হতো। যা আমার সংসারে ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের।

বৃহস্পতিবার রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের
রামনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম আলমগীর হোসেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আলমগীর হোসেন বলেন, আমি একজন অতি দরিদ্র মানুষ অন্যের জমি জমা লীজ বর্গা নিয়ে লাউ ও পেপে চাষ করেছি। শুক্রবার সকালে ক্ষেতে লাউ কাটতে গিয়ে দেখি সবগুলো লাউয়ের পাতা নুইয়ে পড়ছে। কারণ খুঁজতে গিয়ে দেখি সবগুলো গাছের গোড়া কাটা। রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার গাছগুলো কেটে দিয়েছে। এতে আমার পঞ্চাশ হাজারের মতো ক্ষতি হয়েছে। আমি ক্ষেত-খামার করে ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালাই। আমি এখন কিভাবে সংসার চালাব,চরম দুশ্চিন্তায় আছি।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের বিষয়টি জানালে এদৃশ্য দেখার জন্য ক্ষেতে অনেকে দেখতে আসেন এবং এ ঘটনার জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। ঘটনার তদন্ত করে দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী কৃষক সহ এলাকাবাসী।

এদিকে হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর পুলিশ সূত্রে জানান,রামনগরের মৃত্যু নূর আলী মণ্ডলের ছেলে ক্ষতিগ্রস্ত কৃষক আলমংগীর হোসেন একটি অভিযোদ দাখিল করেছেন। আমরা ঘটনাস্থল, কৃষকের ফসলী জমি পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের সনাক্ত করে খুব শিগ্রহী আইনের আওতায় আনতে পারবো বলেও জানান পুলিশ কর্মকর্তা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT