1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

হরিনাকুণ্ডুতে বজ্রপাতে ছাগলসহ এক গৃহবধূর মৃত্যু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মধুমালা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় মারা গেছে তাঁর সাথে থাকা দুটি ছাগলও।

বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মধুমালা ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০ টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়। এরকিছুক্ষণ পর থেকে ভারিবর্ষণ ও বজ্রপাত শুরু হয়। ভারিবর্ষণ ও বজ্রপাতের কারণে বাড়ির পাশে বাশঁ বাগানে বেঁধে রাখা ছাগল আনতে যান মধুমালা। বাঁশ বাগান থেকে ছাগল নিয়ে বাড়িতে আসার পথে মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মধুমালা ও তার সাথে থাকা দুটি ছাগল মারা যায়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT