1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সুন্দরবনের প্রাকৃতিক পুনর্জন্ম প্রক্রিয়া রক্ষা ও নদীর চরে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধের দাবীতে মঙ্গলবার(৩০জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনুষ্ঠিত হল এক ব্যাতিক্রমী লং মার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান কর্মসূচি।

গ্রীন কোয়ালিশন এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং বারসিক ও এগ্রোইকোলজি ফান্ডের সহায়তায় এই কর্মসূচি পালিত হয়। নীলডুমুর জেলা পরিষদ ডাক বাংলা সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে লং মার্চটি বুড়িগোয়লিনী বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ কর্মকর্তার কার্যালয় অভিমুখে যাত্রা করে।

লং মার্চে অংশগ্রহণকারীরা প্রত্যয় ব্যক্ত করে বলেন সুন্দরবন আমাদের মায়ের মতন আগলে রাখে। মায়ের এই ঋণ শোধ করতে এবং উপকূলকে বাঁচাতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে। বনজ বীজ সংগ্রহ ও চরের বনায়ন সেই লড়াইয়ের অংশ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান সুন্দরবনের নদী ও জোয়ারের মাধ্যমে ভেসে আসা বনজ বীজ নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবে ম্যানগ্রোভ বনায়ন সৃষ্টি করে। এসব বীজ নির্বিচারে সংগ্রহ করা হলে বনের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়,যা দীর্ঘমেয়াদি বনপ্রতিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। এই সংকট উত্তরণে কর্মসূচির পক্ষ থেকে চার দফা দাবী সংবলিত একটি স্মারকলিপি সাতক্ষীরারেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমানের কাছে ও পরবর্তীতে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনকের নিকট প্রদান করা হয়।

দাবী গুলোর মধ্যে রয়েছে সুন্দরবন থেকে ভেসে আসা বীজ সংগ্রহ বন্ধ করা। বনটহল ফাঁড়ির কর্মকর্তা, সিপিজি, ভিটিআরটি সহ অন্যান্য সদস্যদের মাধ্যমে নিয়মিত নজরদারী বৃদ্ধি করা। জনসচেতনতাবৃদ্ধিতে আলোচনাসভা ,লিফলেট বিতরণ, মাইকিং কার্যক্রম চালু রাখা। সুন্দরবনের প্রাকৃতিক পুনঃজন্ম সংরক্ষণে স্থানীয় জনগণ ও যুব সমাজকে সম্পৃক্ত করা।

লং মার্চ সমাবেশে উপস্থিত ছিলেন গ্রীন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি আবু আফফান রোজ বাবু, শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি সাইফুদ্দীন সিদ্দিক, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাংবাদিক এম বেলাল হোসাইন, বনজীবি নারী শেফালী বিবি, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান এস এম আঃ রউফ, মুন্সিগঞ্জ ইউপি সদস্য নিপা চক্রবর্তী, জান্নাতুল নাঈম, সাংবাদিক জাহিদ সুমন,বারসিক কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

ছবি- শ্যামনগরে সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট ।

রনজিৎ বর্মন
তাং-৩০.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT