1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সুন্দরবনে ৯’শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ।

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ বজবজা বন টহল ফাঁড়ীর স্টাফরা অভিযান চালিয়ে ৯’শ ফুট হরিণ ধরার ফাঁদ সহ ১ টি নৌকা জব্দ করেছে। এ সময় ঐ নৌকা হতে একটি অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়। 

জানা গেছে ৮মে শুক্রবার বিকাল ৫ টার দিকে ঐ টহল ফাঁড়ীর আওতাধীন মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে  এ সকল হরিণ ধরার ফাঁদ সহ নৌকা জব্দ করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযান পরিচালনা করেন বজবজা বন টহল ফাঁড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০৯/০৫/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT