1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
 প্রবেশ নিষিদ্ধ সময়ে  সুন্দরবন অভ্যন্তর থেকে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪টি নৌকা জব্দ করেছে বনবিভাগ।

জানা গেছে, ১৮ জুলাই শনিবার ভোর রাতের দিকে কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খাল, আড়পাঙ্গাশিয়া নদী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়া সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।বিভিন্ন এলাকায় এ অভিযান চলাকালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকা সহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৯৫ পিচ নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। 

 সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন,  এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে। 

কয়রা, খুলনা প্রতিনিধি 
তারিখঃ ১৮/০৭/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT