1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ।

সীমান্ত নিরাপত্তা নিয়ে বেনাপোলে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ের বৈঠক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ২২৫ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারত – বাংলাদেশ সীমান্ত পর্যায়ে পারস্পারিক আস্থা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা, সীমান্তে বিভিন্ন উন্নয়নমুলক কাজ এবং বিজিবি বিএসএফ সমম্বিত টহল জোরদার করার জন্য বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১২ টার সময় বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্ত সংক্রান্ত প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যর পক্ষে নেতৃত্ব দেয় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক জালাল গনি খান, এনডিসি, পিএসসি, রিজিয়ন কামন্ডার, দক্ষিন পশ্চিম রিজিয়ন যশোর । বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্যের মধ্যে অংশ নেয় বিজিবি দক্ষিন Ñ পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন খুলনা ও কুষ্ঠিয়া সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারকৃন্দ।

অপরদিকে বিএসএফ ৫ সদস্যর নেতৃত্ব দেয় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী ইয়াগেশ বাহাদুর খুরানিয়া, আইপিএস। এ প্রতিনিধিদলে বিএসএফ কলকাতা ও কৃষ্ণনগর সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট স্টাফ অফিসারবৃন্দ অংশ গ্রহন করেন।

বিজিবি পরিচালক অপারেশন আহমেদ জুনাইদ আলম খান বলেন, উভয় দেশের মধ্যে পরস্পর সৌহার্দ্য সম্প্রতী ও সীমান্তে নিরাপত্তা সীমান্তে উন্নয়নমুলক কাজ নিয়ে আলোচনা হয়। এছাড়া উভয় দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যৌথভাবে টহলের জন্য ও বৈঠকে স্থান পায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT