1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

সিলেটে প্রশাসনকে ২১ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন পরিবহন শ্রমিকরা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার পঠিত

 

এম এ রশীদ বিশেষ প্রতিনিধিঃঃ

 

৫ দফা দাবি জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

এসময় তারা বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ২১ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে।

 

 

 

 

তাদের ৫টি দাবি হচ্ছে- ১) সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক-শ্রমিক জোট (রেজি নং চট্ট-২০৯৭)-এর ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন করা ও আগের ‘প্রহসনমূলক নির্বাচন’ ও কমিটি বাতিল করে মনোনয়ন ফি বাবত আদায়কৃত লক্ষ লক্ষ টাকা ফেরত দেওয়া এবং সিলেটের আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার, ২) সিলেট সিটি করপোরেশন ও পুলিশ কর্তৃক সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং বি-১৪১৮)-এর নেতৃবৃন্দের উপর থেকে দায়েরকৃত মামলা প্রত্যাহার, ৩) সাধারণ শ্রমিকদের উপর সিলেটের ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, ৪) মেয়াদ উত্তীর্ণ শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু, ছোয়ারা সেতু, শাহপরান সেতুর টোল আদায় ও লিজ বন্ধ এবং বিভিন্ন পৌরসভার নামে সকল প্রকার টোল আদায় বন্ধ কররা এবং ৫) সিলেট নগরীল চৌহাট্টাসহ বিভিন্ন স্থানে প্রাইভেটকার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিং স্থানের ব্যবস্থা করা।

 

 

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, সহসভাপতি মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন-এর সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক-এর সভাপতি খলিল খান ও কার্যকরি সভাপতি মতচ্ছির আলী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT