1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা। জাকের মঞ্জিল দরবার শরীফে আসন্ন মহা পবিত্র উরস শরীফ ২০২৭ দাওয়াতী জলসা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা।

খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

 

খুলনা প্রতিনিধি।

মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৪ এপ্রিল) সকালে আড়ংঘাটা থানার লতা গাছতলা মন্দির সংলগ্ন রেল লাইনের পাশে একটি অজ্ঞাতনামা মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত দিদার সরদারের পিতা বিনু সরদার। সে খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকার এবং স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগ, দিদার সরদার ঘেরে মাছ চুরি করতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টা তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT