1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

সিলেটে নিউ সুরমা আবাসিক হোটেল থেকে ৯ নারী-পুরুষ গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৭৪ বার পঠিত

এম এ রশীদ, সিলেট থেকেঃঃ

 

 

 

সিলেট নগরের সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৯জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এসময় হোটেলের দুই ম্যানেজার কৌশলে পালিয়ে যায়। মঙ্গলবার (১৯অক্টোবর) রাত ৯ টায় নিউ সুরমা আবাসিক হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বুধবার সকাল পৌনে ১১টার দিকে তাদের আটকের বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৬জন নারী ও ৩জন পুরুষ রয়েছেন।

 

গ্রেফতারকৃতরা হলেন-চট্টগ্রামের পটিয়া থানার আশিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মো.ইমন মিয়া (২৬), সিলেটের জকিগঞ্জের চারিগ্রামের আঞ্জির আলীর ছেলে তুহিন আহমদ (২৪), ফরিদপুর জেলার ভাংগা থানার বড় মুসকুন্নি গ্রামের মো.শাহজামান মিয়ার ছেলে গোলাম রাব্বানী (৩৬), কক্সবাজারের রামু থানার করিম উদ্দিনের মেয়ে মোছা.লাবন্য আক্তার (২৫), খুলনার রূপসা থানার নিকলাপুর গ্রামের মাসুম গাজীর মেয়ে মোছা. সাথী আক্তার (২৪), শ্রীমঙ্গলের সাতগাঁও (জামসী) আয়াজ আলীর মেয়ে শেফালী বেগম (২৫), কক্সবাজারের উঁখিয়ার জালিয়া পালং গ্রামের বেলাল মিয়ার মেয়ে জ্যোৎস্না আক্তার (২৫), টাঙ্গাইলের নাগরপুরের দুপুরিয়া গ্রামের ফজলুল হকের মেয়ে নয়ন মনি (২৬), সিলেটের কানাইঘাটের শিবনগর গ্রামের তাছিরুল হকের মেয়ে জেরিন আক্তার তারিন (২৩)। তাদের গ্রেফতারকালে বর্ণিত হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) কৌশলে পালিয়ে যায়।

 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা যায় নিউ সুরমা (আবাসিক) হোটেলের মালিক আরজত চৌধুরী (৪৫) ও হোটেলের ম্যানেজার আব্বাস মিয়া (৪৭) দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন প্রান্ত হতে উঠতি বয়সী মেয়েদের তাদের হোটেলে নিয়ে আসে এবং পতিতা বৃত্তি/দেহ ব্যবসার কাজে লিপ্ত রাখে।

 

হোটেলের মালিক ও ম্যানেজারসহ ধৃত সকল অপরাধীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬ তারিখ- ২০/১০/২০২১খ্রিঃ ধারা- মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ১২/১৩ রুজু করা হয়।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র বিএম আশরাফ উল্যা তাহের।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT