1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর মায়ের প্রথম জানাযা সিলেটে অনুষ্ঠিত হয়।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ১৫০ বার পঠিত

এম এ রশীদ,সিলেট থেকে।

জানা যায় সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম-এর মাতা ফাতেমা জাহান বানুর প্রথম জানাযার নামাজ শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. এমদাদুল হকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ।
জানাজা শেষে ফাতেমা জাহান বানুর লাশ নিয়ে পুলিশ সুপার স্ব-পরিবারে গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন গোলপাশার উদ্দেশ্যে রওয়ানা করেন।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাতেমা জাহান বানু মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জানান, মাসখানেক আগে ফাতেমা জাহান বানু স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর ছেলে সিলেট জেলার পুলিশ সুপার নিবিড় পরিচর্যার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে পুলিশ সুপারের সরকারি বাংলোতে রাখেন। গত বুধবার হঠাৎ শারিরীক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে ওসমানী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি চার সন্তান, নাতি-নাতনি, পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, পুলিশ সুপারের মাতৃবিয়োগে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT