1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জেলা পরিষদ সদস্য পদে আলোচনায় জয়সিন্ধু : একবার সুযোগ দিলে আনবে উন্নয়নে গতি। খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ।

সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে-র‌্যাব-১২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৬৮ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন।

 

বুধবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় দুই শীর্ষ মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে ৫০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, মঙ্গলবার ( ১৭ আগস্ট) রাত ১১ টার দিকে টাঙ্গাইলের কালিহাতি এলাকায় আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর অন্য একটি অপারেশন টিম। এ অভিযানে ১৪০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় অন্য এক শীর্ষ মাদক কারবারীকে।

 

র‌্যাব-১২ মিডিয়া অফিসার মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মাদক চোরাকারবারি করে আসছিলো বলে স্বীকার করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT