1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

সিরাজগঞ্জে নারীসহ ৩ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ১৬১ বার পঠিত

ব‍্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য

সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাবের অভিযানে নারীসহ ৩ মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

 

শুক্রবার (১৩ আগষ্ট )রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি দল উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় ‘মা-বাবার দোয়া খাবার হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট’ এর সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ এর সদস্যরা।

 

এ সময় তাঁদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বড় পাঙ্গাসী গ্রামের মৃত সাবের প্রামাণিকের ছেলে মো. আব্দুস সালাম (৪২), দিনাজপুর জেলার হাকিমপুর থানার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত আজাদ হোসেনের ছেলে সজিব আহম্মেদ (২৫) ও একই এলাকার কাইয়ূম হোসেনের স্ত্রী মোছা-নুপুর আক্তার (১৮)।

 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে র‍্যাব।এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিস্ট উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT