1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার । কেশবপুর প্রেসক্লাবে আগামী বার্ষিক সাঃ সভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়া সহ ৪ নৌকা জব্দ। কেশবপুরে (অসকস)-এর মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী। কয়রায় কলেজ ভবনের ছাঁদ ধ্বসে পড়ায় আতঙ্ক ও অনিশ্চয়তায় শিক্ষক-শিক্ষার্থী কালীগঞ্জে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনের কারাদণ্ড। বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে  কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু ।

সাপাহারে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার পঠিত

নওগাঁর সাপাহারে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত সাইকেল আরোহী অনিল রবিদাস (৩৫) পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের নালু রবিদাসের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সাপাহার-আগ্রাদ্বিগুন রাস্তার চৌধুরী পাড়া মোড়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাপাহার সদরে আসার জন্য ওই দিন সকালে অনিল রবিদাস বাড়ি থেকে বের হয়ে সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া মোড়ের গোলাম রাব্বানীর সারের দোকানের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহী অনিল রবিদাস ঘটনা স্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। এসময় লোকজন ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী’র জিম্মায় রেখে আহত অনিল রবিদাসকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিলকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক চালককে আটক ও মাহিন্দ্র ট্রাক্টরটি জব্দ করেছে।

ঘাতক ট্রাক্টর চালক উপজেলার মানিকুড়া উত্তর পাড়ার আবুলের ছেলে সোহেল রানা বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT