1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৫২ বার পঠিত

নাজমুল হক সনি , স্টাফ রিপোটারঃ-

নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে মুক্ত মঞ্চে ক্ষুদ্র ও প্রান্তিক কুষকদের মাঝে বিনা মূল্যে কৃষি প্রণোদনা বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান।

 

উক্ত কৃষি প্রণোদনা উপজেলার ৩ হাজার ৮৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে ৩৬ হাজার ২৮০ কেজি বিভিন্ন রবি শস্যের বীজ ৪০ হাজার ৮০০কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমওপি সার বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি দপ্তর।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT