1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

সাতক্ষীরা তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি।

সাতক্ষীরার তালায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু ও দুটি ছাগল চুরি হয়ে গেছে। এতে মালিকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত গাজী পলাশ (৫০) ওই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

চুরির বিষয়ে গাজী পলাশের ভাই গাজী শিমুল জানান, সোমবার রাত একটার দিকে তার ভাই গোয়ালঘর দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা একটি গাভী, দুটি বাছুর ও দুটি ছাগল নিয়ে গেছে। চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT