1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

সাতক্ষীরা জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ ২৭ জুলাই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শূন্য পদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ আতিকুল ইসলাম স্বাক্ষরিত পত্র সুত্রে জানা যায় জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য পদে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই , রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই ও ভোটগ্রহণের তারিখ ২৭ জুলাই । ভোট গ্রহণের সময়সীমা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান মনোনয়নপত্র শ্যামনগর নির্বাচন অফিসে ও জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া যাবে।

জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫৯ জন। উপজেলা পরিষদ হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ ভোট প্রদান করবেন।

উল্লেখ্য যে জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলার পদত্যাগ জনিত কারণে পদটি শূন্য হয়।

রনজিৎ বর্মন
তাং-১.৭.২৪

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT