1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত । খুলনা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি’র নিরঙ্কুশ বিজয়। বিলাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির উদ্বোধন। নড়াইলে ট্রাকচাপায় তেল পাম্পের ম্যানেজার হত্যার ট্রাকটি বেনাপোল থেকে জব্দ । খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন আহত। শ্যামনগরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন। খুলনার নুতন জেলা প্রশাসক হুরে জান্নাত।

সরিষাবাড়ীতে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থী জলিল রতনের মটর-সাইকেল শোভাযাত্রা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৮৬ বার পঠিত

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী প্রতিনিধি :

 

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়ীতে

মটর-সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১২ অক্টোবর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের এ মটর সাইকেল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

 

জানা যায়, উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল রতন। প্রচারণায় গত মঙ্গলবার মটর-সাইকেল শোভাযাত্রার আয়োজন করেন। এতে প্রায় ৫শতাধিক কর্মী-সমর্থক মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম পদক্ষিন শেষে তারাকান্দি শহীদ মিনারে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

এ সময় আলোচনা সভায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলিল রতন বলেন, আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে তিনি চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এর অংশ হিসেবে মটর সাইকেল শোভাযাত্রা করা হলো বলেও তিনি জানান। তিনি আরোও বলেন, আমি দলীয় মনোনয়ন নৌকার মার্কার আশাবাদী। আপনারা আমার জন্য দোয়া ও সহযোগীতা করবেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম জানান, নির্বাচনী তপশিল ঘোষনার আগে মটর সাইকেল শোভাযাত্রায় আইনগত কোন বাধা নেই।

 

এ ব্যাপারে তারাকান্দি পুলিষ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, মটর-সাইকেল শোভাযাত্রার বিষয়টি তাকে জানানো হয়নি। তবে মোটর সাইকেল শোভাযাত্রায় আইনগত কোন বিধি নিষেধ নেই।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT