1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের নদীতেই পাট জাগ বুড়িভদ্রার বুকে গ্রামবাংলার এক অপরূপ দৃশ্য! কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা। ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগে মানুষের ভালোবাসা-সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের। সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ।

সকল অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় নিবন্ধিত হতে হবে -তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৬ বার পঠিত

অনলাইন মিডিয়ার নীতিমালা চূড়ান্ত হলে এই নীতিমালার আওতায় সকল অনলাইন সংবাদপত্রকে নিবন্ধিত হতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সদস্য নাসরিন জাহান রত্না ও আওয়ামী লীগের সদস্য মোর্শেদ আলমের সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি সংবাদপত্রের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড শিগগিরই বাস্তবায়ন করা হবে বলেও জানান।

তথ্যমন্ত্রী বলেন, দেশে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে। ২০০৮ সালে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ৪০ লাখ। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী ৮ কোটির বেশি। দেশে কয়েক হাজার অনলাইন সংবাদপত্র রয়েছে। আমরা অনলাইন নীতিমালা করছি। এই অনলাইন নীতিমালা মন্ত্রিসভায় পাস হওয়ার পর সব অনলাইন সংবাদপত্রকে নীতিমালার আওতায় এনে নিবন্ধিত করা হবে। আমরা এরইমধ্যে অনেক অনলাইন সংবাদপত্র সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, নিচ্ছি। সব অনলাইনকেই নীতিমালার আওতায় এসে নিবন্ধিত হতে হবে।

সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড প্রসঙ্গে তিনি বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান মন্ত্রিসভার প্রথম সভাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কমিটি গঠন করে দিয়েছেন। আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করে মত বিনিময় করছি। আশা করছি শিগগিরই নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা সম্ভব হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT