1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৯২ বার পঠিত

শ্রীপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের
৯১ তম জন্মদিন পালিত

মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রচারিত গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানমালা সম্প্রচার করা হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, ওসি (তদন্ত) বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা প্রকৌশলী রাশেদুল হাসান প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন অসহায় ও দুঃস্থ নারীকে সেলাই মেশিন নগদের মাধ্যমে ২ হাজার করে টাকা প্রদান করা হয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT