1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহে নতুন সময় নির্ধারণ। নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ২৫ জন আহত । স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী নিহত, স্বামী আটক। যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত।

শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১৯০ বার পঠিত

রনজিত বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একেএম আব্দুর রহমান। সোমবার (৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরআগে তিনি যশোর সরকারি মহিলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

 

১৯৯৭ সালে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজে কর্মজীবন শুরু করেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের সাপেরদুনে গ্রামের সন্তান ড. একেএম আব্দুর রহমান। সেই একই কলেজের অধ্যক্ষ হিসেবে ফেরার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নিজের উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠের দায়িত্ব পাওয়াতে আমি আনন্দিত। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করব।

 

এদিকে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. আব্দুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ড. আব্দুর রহমান স্যারের মতো একজন গুণী গবেষককে মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে পাওয়াটা সাতক্ষীরাবাসীর জন্য গর্বের।

 

প্রসঙ্গত, ড. একেএম আব্দুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে জৈব-প্রযুক্তির ওপর পিএইচডিও করেছেন। ইউরোপিয়ান জার্নাল অব মেডিসিনাল প্লান্টসসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ডজন খানেক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অধ্যাপকের।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT