1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

শনিবার (১১ ফেব্রুয়ারী) দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করছে মতাসীন দল আওয়ামীলীগ। এর আলোকে সাতক্ষীরার শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের উদ্যোগে সকালে শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতীরা-০৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস. এম. জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন। শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি জি.এম আকবর কবীরের সভাপতিত্বে ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, বুড়িগোয়ালিনী ইউপির সাবেক চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি,এম রেজাউল করিম, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাজমুল হাসান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক লায়েছ, সদর যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবনেতা সুমন হোসেন, এস,এম ফেরদৌস হায়দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, বাদঘাটা কিং স্টার কাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

ছবি- শ্যামনগর সদর ইউপি আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি এস এম জগলুল হায়দার।

রনজিৎ বর্মন

তাং-১১.২.২৩

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT