1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। কেশবপুর মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রণীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত। কেশবপুরে Bangla QR ব্যবহার বৃদ্ধি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে ক্যাম্পেইন। কেশবপুর সমাধান সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ। শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন। কয়রার সেরাজুল ইসলাম জাতীয় পর্যায়ে সেরা গুণী শিক্ষক নির্বাচিত। খুলনা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মতবিনিময়। কেশবপুরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সোনাডাঙ্গা থানা শাখা কমিটির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরে শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন।

শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে বুধবার(৭ অক্টোবর) ইউনিসেফের সহযোগিতায় এইচএনএসআইএসএসপি প্রকল্পের আওতায় গর্ভবতী মায়েদের জন্য এমএমএস (মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টস) ট্যাবলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধণ করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ফারজানা আক্তার।

জানা যায়, একজন গর্ভবতী মা গর্ভধারণের পর জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এএনসি চেকআপের পর ১টি কৌটার এই ১৮০টি ট্যাবলেট পাবেণ যেটি তিনি প্রতিদিন ১টি করে ট্যাবলেট খাবেন। এই ট্যাবলেটে ভিটামিন এ, সি, ডি, ই, বি১ (থায়ামিন), বি২ (রাইবোফ্লাভিন), বি৩ (নিয়াসিন), বি৬ (পাইরিডক্সিন), বি১২ (কোবালামিন), ফলিক এসিড, আয়রন, জিংক, কপার, আয়োডিন ও সেলেনিয়াম সহ মোট ১৫টি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেটি সেবন করলে গর্ভকালীন রক্তস্বল্পতা প্রতিরোধ, মায়েদের অপুষ্টি দূরীকরণ, কম জন্ম ওজন, গর্ভকালীন বয়সের তুলনায় কম ওজনের শিশু জন্মের হার, অকাল প্রসবের ঝুঁকি, জন্মের ৬ মাসের মধ্যে শিশু মৃত্যু এবং মৃত শিশু জন্মের হার কমাবে। প্রথম পর্যায়ে শ্যামনগর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের এএনসি কর্ণারে, দেবীপুর ও পূর্ব কালিনগর কমিউনিটি ক্লিনিক থেকে গর্ভবতী মায়েদেরকে এ ট্যাবলেট প্রদান করা হবে।

উদ্বোধনী সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফের এমআইওয়াইসিএন অফিসার শারমিন আক্তার, দেবীপুর ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ, ভূমিদাতা রাজেন্দ্র মন্ডল সহ ক্লিনিকে আগত গর্ভবতীরা।

ছবি- শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন
রনজিৎ বর্মন
তাং-৭.১০.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT