1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্যামনগর থানা পুলিশ কতৃক ইউপিতে প্রকাশ্যে জিআর,সিআর গ্রেফতারী পরোয়ানার তালিকা টানানো।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৬২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা ) প্রতিনিধি ঃ

সোমবার সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ কতৃক উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানার তালিকা টানানো হয়েছে।

 

শ্যামনগর থানা পুলিশ সুত্রে প্রকাশ, জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার)এর নির্দেশক্রমে উপজেলার ভুরুলিয়া ইউপি ও ঈশ্বরীপুর ইউপি এলাকায় থানায় মূলতবী থাকা জিআর, সিআর গ্রেফতারী পরোয়ানা তালিকা প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে টানানো হয়েছে। গ্রেফতারী পরোয়ানার তালিকা টানান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড.জি এম শোকর আলী ,ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল ফারুক সহ স্থানীয় বিট এলাকার অফিসার ফোর্সবৃন্দ।

 

তালিকা টানানোর সময় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং এর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন গ্রেফতারী পরোয়ানা তালিকা অন্যান্য ইউপিতে পর্যায়ক্রমে টানানো হবে।

 

ছবি-শ্যামনগর ঈশ্বরীপুর ইউপিতে থানায় মূলতবী থাকা জিআর, সিআর গ্রেফতারী পরোয়ানা তালিকা টানাছেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ।

 

রনজিৎ বর্মন

তাং-১৬.৮.২১

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT