1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগরে সরকারি সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করার লক্ষ্যে ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সাথে সরকারি বিভিন্ন অধিদপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ, পারস্পরিক সুসম্পর্ক গড়ে তোলা এবং সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে কার্যকর সংলাপ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর ) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এবং স্থানীয় পেশাজীবী জনসংগঠনের সহযোগিতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর গ্রীন কোয়ালিশনের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।

সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন সভাপতি মো. সাইফুদ্দিন সিদ্দিক, সাধারণ সম্পাদক এস.এম জান্নাতুল নাঈম, গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ৪৫টি পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বারসিকের কর্মকর্তাবৃন্দ।

সংলাপ ও মতবিনিময় পর্বে সরকারি বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তর থেকে কী ধরনের সেবা প্রদান করা হয়, জনগণ কীভাবে ও কোন মাধ্যমে এসব সেবা পেতে পারেন, সেবাদানে বিদ্যমান সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জনগোষ্ঠীর সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।

বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মণ্ডলের সঞ্চালনায় এ সময় অংশগ্রহণকারী পেশাজীবী ও জনসংগঠনের প্রতিনিধিরা জানান, সরকারি সেবা সম্পর্কে তারা এখনো পর্যাপ্তভাবে অবগত নন। তারা বলেন, সরকারি সকল সেবা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। এজন্য সরকারি সেবা কেমন হওয়া উচিত—তা নির্ধারণে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং সকল সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।

ছবি- শ্যামনগরে ৪৫ পেশাজীবী সংগঠনের সাথে সরকারি অধিদপ্তরের মতবিনিময় সভা

রনজিৎ বর্মন
তাং-২৯.১২.২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT