1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে হরিণের মাংস সহ আটক ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭৫ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

পশ্চিম সুন্দরবন সাতীরা রেঞ্জের মরাগাং বন টহল ফাঁড়ি ও কোবাদক বনস্টেশন অফিসের অভিযানে সুন্দরবনে হরিণের মাংস সহ এক শিকারী আটক হয়েছে।

মঙ্গলবার দিবাগত (১৫ নভেম্বর) গভীর রাতে মরাগাং বন টহল ফাঁড়ির ওসি সায়াদ আল জামির এবং কোবাদক বনস্টেশন অফিসার ফারুক হোসেনের নেতৃত্বে অভিযানে আবুল হোসেন গাজী নামে এক হরিণ শিকারী আটক হয়। আটককৃত ব্যক্তি হল উপজেলার ছোট ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে। এসময় বনকর্মকর্তাবৃন্দ একটি হিরোহোন্ডা মোটর সাইকেল জব্দ করেন।

এ বিষয়ে সাতীরা রেঞ্চের সহকারী বন সংরক এম এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের হরিণ শিকারের খবর গোপনে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে বনকর্মকর্তাবৃন্দ সুন্দরবন বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে ১০ কেজি হরিণের মাংস সহ শিকারীকে আটক করেন। এসময় হরিণের মাংস বহন কাজে ব্যবহৃত একটি হিরোহোন্ডা মোটর সাইকেল জব্দ করা হয়।

আটক শিকারীকে বন আইনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

ছবি- শ্যামনগরে হরিণের মাংস সহ আটক এক ব্যাক্তি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT