1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন। ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেপ্তার। গাজীপুর পুবাইলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কে বাঁশের সাঁকো: দুর্ভোগ কমাতে বিএনপি নেতা জাকির সরকারের উদ্যোগ। কয়রায় সুশীলনের প্রকল্প অবহিতকরতণ সভা । কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা । কেশবপুরে জামায়াতের উদ্যোগে বুড়িহাটী যুবকদের মাঝে ফুটবল বিতরণ। সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে শ্যামনগরে বিতর্ক ও রচনা। তালায় পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন। কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

সোমবার(২০ জুলাই) নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্যামনগরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষার ইনন্সট্রাকটর মোঃ কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা সমবায় অফিসার, সহকারী শিক্ষা অফিসার প্রমুখ ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি- শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন।

রনজিৎ বর্মন
তাং-২০.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT