1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে শহীদ অলিউল্লাহের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শহীদ অলিউল্লাহ মোল্ল্যার পরিবারকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ই মার্চ) বিকাল ৫টার সময় উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে শহীদ অলিউল্লাহ মোল্যার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মোঃ মমিরুজ্জামান।

এসময় উপস্তিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাদেকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি প্রফেসর আবু সাইদ, কাশিমাড়ী ইউনিয়ন সভাপতি আজিজুল সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, উপজেলা শ্রমিকদলের সাবেক সদস্য সচিব আছমত আলী সরদার, কাশিমাড়ী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রদল নেতা আল আমিন, আব্দুস সামাদ।
শহীদ অলিউল্লাহ মোল্যার পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর উপহার গ্রহন করেন সহধর্মিনী ছালিমা আক্তার, সাথে ছিলেন পুত্র ও কন্যা।
উপহার গ্রহন পরবর্তীতে শহীদ অলিউল্লাহ মোল্যার সহধর্মিনী ছালিমা আক্তারের পারিবারিক সুবিধা অসুবিধার বিষয়ে ড. মোঃ মনিরুজ্জামান প্রয়োজনীয় ব্যাবস্থার আশ্বাস দিয়ে বলেন ইনশাআল্লাহ আপনার পরিবারের পাশে বি,এন,পি সব সময় ছিলো আছে থাকবে।

ছবি- শ্যামনগরে শহীদ অলিউল্লাহের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

রনজিৎ বর্মন
১৮.৩.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT