1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন আজ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন লিডার্স জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কেয়ার প্রকল্পের আওতায় ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর নিয়োগ বোর্ডের সভাপতি রনজিৎ বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আশালতা।

সংস্থার ফিন্যান্স ডিরেক্টর আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মুহাম্মদ মঞ্জুরুল হক। এগ্রিকালচার অ্যান্ড লাইভলিহুড অফিসার মো. ফয়সাল হাসানের সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রায়হান কবির,প্রজেক্ট অফিসার মাসুমা খাতুন, শম্পা রানী দাস, কৃষকবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষকদের অবশ্যই জলবায়ু সহনশীল প্রযুক্তি ও উন্নত জাতের ফসল চাষে এগিয়ে আসতে হবে। সরকারি কৃষি সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি উন্নয়ন সংস্থা এ ধরনের উদ্যোগ উপকূলীয় কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড-এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে চলতি আমন মৌসুমে খুলনা ও সাতক্ষীরা জেলার বটিয়াঘাটা, শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৩৫০ জন জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকের মাঝে ৩,৫৪০ কেজি লবণ ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং ৩,৫৪০ কেজি জৈবসার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ছবি- শ্যামনগরে লিডার্সের আয়োজনে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করছেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।

রনজিৎ বর্মন
তাং-৭.৭.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT