1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

‍‌” মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ,মানব পাচার রুখে দিন”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩০ জুলাই) সকালে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের সহায়তায় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

উপজেলা সমাজসেবা অফিসের এফএসএস আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের এফ এ মুজিবর রহমান,ওকাপ শ্যামনগরে ফিল্ড অফিসার আল আমিন প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। বক্তারা মানব পাচারের শিকার ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা তৈরি করা, মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে কথা বলেন। এছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা বলেন এবং একই সাথে শ্যামনগর ওকাপের কার্যক্রম তুলে ধরা হয়।

ছবি- শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবসের আলোচনাসভা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT