1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

শ্যামনগরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৬৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

 

যুব র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা,ক্ষুদ্র ঋণ বিতরণ,সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহিদুল্ল্যাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সৌমেন সরকার, সাবেক ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন ।

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিবের পরিচালনায় ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সহিদুল ইসলামের তত্বাবধানে অনুষ্ঠানে যুব ও সংগঠনদের মধ্যে বক্তব্য রাখেন রমজান আলী, শেখ ফারুক হোসেন, গাজী ইমরান, জাকির হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠানে ৩৩ জনের মধ্যে ১৩ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋণ বিতরণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

ছবি- শ্যামনগরে যুব দিবসে যুব ঋণ বিতরণ করছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT