1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শ্যামনগরে বন্দুক ,গুলি সহ এক ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৪২ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতীরা জেলার শ্যামনগর উপজেলায় ০২টি একনলা বন্দুক, ০১ টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ০১ জন ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ মার্চ) আনুমানিক রাত ২টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলাম সহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগর থানাধীন পাশের্^মারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ০২টি একনলা বন্দুক, ০১ টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০১ টি দেশীয় দা ও ০১ টি রডসহ ০১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির পাশের্^মারী গ্রামের লিয়াকত গাজীর পুত্র আজিজুল হক (২৭)। আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত।

তিনি আরও বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ছবি- শ্যামনগরে কোস্ট গার্ড কর্তৃক আটক অস্ত্র সহ ডাকাত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT