1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে ফ্রেন্ডশিপ কতৃক স্কুল শিক্ষার্থীদের ফ্রি দন্ত চিকিৎসা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে মর্ডার্ণ স্কুলে শিক্ষার্থীদের শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে দন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেঃ কর্ণেল মোজাহিদুল ইসলাম(অবসরপ্রাপ্ত), ক্যাম্পের চিকিৎসক নেদারল্যান্ড ফ্রেন্ডশিপের ডেন্টাল সার্জন ডাঃ ওলাফ জাং দি জং,ঢাকা ফ্রেন্ডশিপ হাসপাতালের চিকিৎসক ডাঃ ইশতিয়াক হোসেন অর্ণব, শ্যামনগর মর্ডাণ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ সিদ্দিকী প্রমুখ।
জানা যায় ,দিন ব্যাপী ডেন্টাল ক্যাম্পে ১০৫ জন ছাত্র ও ৮৭ জন ছাত্রী সহ মোট ১৯২ জন শিক্ষার্থীর ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সকল শিক্ষার্থীদের মধ্যে জটিল রোগীদের পরবর্তীতে শ্যামনগর সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে অভিভাবক সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। শ্যামনগর ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক লেঃ কর্ণেল মোজাহিদুল ইসলাম বলেন পরবর্তীতে এ ধরনের চিকিৎসাসেবা অন্যান্য স্থানেও প্রদান করা হবে।
ছবি- শ্যামনগর মর্ডাণ স্কুলে ফ্রেন্ডশিপ কতৃক স্কুল শিক্ষার্থীদের ফ্রি দন্ত চিকিৎস সেবা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT