1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে কয়রায় ১৬ দিনের কর্মসূচী শুরু। কয়রায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে  আলোচনা সভা। কেশবপুরে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কয়রায় বিএনপির মোটর সাইকেল শোডাউন। কয়রায় জেজেএসের ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা। সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল। কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে ভায়া ক্যাম্প। বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা। ডিএনএ টেস্টে প্রমাণিত হলো প্রতিবন্ধী তরুণীর সন্তানের পিতা আব্দুর রহমান।

শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

শ্যামনগর প্রতিনিধি ঃ

শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রগকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।প্রধান অতিথি বক্তব্যে তথ্য সংগ্রহকারীদের সততা ও নিরপেক্ষতার সাথে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কথা বলেন। দরিদ্র জনগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,উপজেলা বিএনপির সদস্য সচিব আশেক এলাহী মুন্না প্রমুখ।

শনি ও রবিবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার পদ্মপুকুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য সংগ্রগকারী ও সুপারভাইজারবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

ছবি- শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

রনজিৎ বর্মন
তাং-১০.১০.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT