1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত। শ্যামনগরে স্বাস্থ্য সেবা বিষয়ক সংলাপ। মণিরামপুরে ৩০ প্রান্তিক নারীকে ১০ দিনের প্রশিক্ষণ শেষে সনদ ও অর্থ প্রদান করা হয়। কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বীজ, সার বিতরণ। শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার। সরিষাবাড়ীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি । বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনার অর্ধবার্ষিক অগ্রগতি বিষয়ক কর্মশালা। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা । ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান।

শ্যামনগরে পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির কেন্দ্র অনুমোদন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার(২৩ডিসেম্বর) উপজেলার হাটছোলা একতা যুব সংঘ কার্যালয়ে পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির কেন্দ্র অনুমোদন করা হয়।

কেন্দ্র অনুমোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক এ এম সাইফুল আনাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব। বক্তব্য রাখেন হাটছোলা একতা যুব সংঘের সদস্য ভবতোষ বৈরাগী প্রমুখ।

অপরদিকে উপজেলার নুরনগর ইউপির হরিপুর গ্রামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপী গরু মোটাতাজা করণ প্রশিক্ষণের সমাপনী অনুষ্টিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস অংশ গ্রহণ কারীদের মধ্যে সনদ পত্র বিতরণ করেন।

ছবি- শ্যামনগরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির কেন্দ্র অনুমোদন

রনজিৎ বর্মন
তাং-২৩.১২.২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT