1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন। মুখ ও মুখোশ’-এর কণ্ঠশিল্পী মাহবুবা রহমান মারা গেছেন। খুলনায় এক ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারীর মৃত্যু। লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ।

শ্যামনগরে জৈব কৃষি প্রচার প্রসার বিষয়ক ডায়ালগ মিটিং।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ১৪১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃঃ

মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে রিইবের আয়োজনে কৃষি বান্ধব বিভিন্ন পেশাজীবিদের অংশ গ্রহণে জৈব কৃষির প্রচার , প্রসারে ডায়ালগ মিটিং অনুষ্ঠিত হয়।

রিইব ঢাকার মাঠ সমন্বয়কারী মোঃ ইফতেখার আলীর সভাপতিত্বে ডায়ালগ মিটিংএ প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন বলেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের চালিকা শক্তি কৃষি। কৃষিকে পিছিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষির কারণে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি জৈব কৃষির প্রসার প্রচারে সংসদ সদস্য সহ সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম বক্তব্যে বলেন রাসায়নিক কৃষি মানব দেহের জন্য ক্ষতিকর। মানুষের জন্য যেমন হাসপাতাল আছে তেমনি কৃষি ফসলের হাসপাতাল উপজেলা কৃষি অফিসে কৃষকদের সকল সমস্যা সমাধানে আসার জন্য তিনি আহব্বান জানান।

ডায়ালগ অনুষ্ঠানে অতিথি বক্তব্যে অন্যান্য বক্তারা রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে উৎপাদিত খাদ্যদ্রব্যের ক্ষতিকর দিক তুলে ধরে রাসায়নিক কৃষি বর্জন করার কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, শ্যামনগর জলবায়ু পরিষদ সভাপতি সাবেক উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আনিসুর রহমান মল্লিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, শেখ হারুনর রশিদ, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, পার্থ সারথী পাল, গাজী ইমরান, কৃষক খলিলুর রহমান, স্বপন কুমার , সিরাজুল ইসলাম, রনজিৎ বর্মন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মাল্টিমিডিয়া ভিত্তিক সফল জৈব কৃষকদের চিত্র প্রদর্শন করা হয়।

ছবি- শ্যামনগরে জৈব কৃষির প্রসার বিষয়ক ডায়ালগ মিটিংএ প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT