1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
মনিরামপুরে এক সফল আঙ্গুর চাষী আকবর ভাই। বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের। দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। বিলাইছড়িতে মহান মে দিবস পালিত । খুলনা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন । বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ । খুলনার লবণচড়া থানা এলাকায় গুলির ঘটনা। মহেন্দ্রদী জালালখাঁর বাড়ীর জনগুরুত্বপূর্ণ রাস্তা এখন ‘মরণফাঁদ’: ভোগান্তিতে হাজারো মানুষ। কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ।

শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(২৮ আগষ্ট উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল(সিআরএজি) গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে ও উত্তরণ প্রধান কার্যালয়ের কর্মকর্তা মনিরুজ্জামান জমাদ্দারের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন(সিআরএজি) করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবি সংগঠন, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধি, প্রান্তিক জনগোষ্ঠী সহ অন্যান্যদের অংশ গ্রহণে সিআরএজির উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে সভাপতি ও লাকী আক্তারকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়।

দল গঠনের পূর্বে উত্তরণের পক্ষ থেকে প্রকল্প সহ উত্তরণের বিভিন্ন কর্মসূচি নিয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টটেশন উপস্থাপন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহানা হামিদ, আবুল হোসেন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক আবু সাইদ, আইনজীবি এ্যাড. জি এম মুনসুর রহমান, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, শিক্ষক মহসীন আলম, ইউপি সদস্য আব্দুর রশিদ, লাকী আক্তার, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, উত্তরণ শ্যামনগরের কর্মকর্তা নাজমা আক্তার, আমিনুর রহমান, সাদ্দাম হোসেন প্রমুখ।

সভায় প্রকল্পের লক্ষ্য সম্পর্কে বলা হয় জলবায়ু অভিবাসী জনগোষ্ঠী এবং বাস্তুচ্যুতির ঝুঁকিতে থাকা পরিবার গুলির সরকারি সম্পত্তি ও বিভিন্ন সরকারি সেবায় অভিগম্যতা নিশ্চিতের মাধ্যমে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সহযোগিতা করা।

ছবি- শ্যামনগরে জলবায়ু সহনশীলতা আন্দোলনকারী দল গঠন উপলক্ষে সভা।

রনজিৎ বর্মন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT