1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউপির বিভিন্ন খাল ও বিলে উপজেলা মৎস্য অফিস কর্তৃক অভিযান চালিয়ে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ধূমঘাট শীলতলা বিল, মঠেরচক বিল ও সংলগ্ন খালে এ অভিযান পরিচালনা করে শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসানের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অফিসের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মুজিবর রহমান, বিশ্বজিৎ মণ্ডল ও সুকুমার। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ, গ্রীন কোয়ালিশন, উপজেলা স্বেচ্ছাসেবি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গ্রামবাসী অভিযানে সহায়তা করেন।

অভিযানশেষে জব্দকৃত জালগুলো ধূমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এনে পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণের স্বার্থে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান বলেন “চায়না দুয়ারি জাল সর্ম্পূণ নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শ্যামনেরের সব এলাকায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহ্ত থাকবে।

স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে চায়না দুয়ারি জাল অবাধে ব্যবহারের কারণে জলাশয়ের ছোট-বড় সবধরনের মাছ, পোনা ও জলজ প্রাণি হুমকির মুখে। উপজেলা মৎস্য অফিসের এ ধরনের অভিযান মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছবি- শ্যামনগরে জব্দকৃত চায়না দুয়ারি জাল আগুনে পোড়ানো হচ্ছে।

রনজিৎ বর্মন
তাং-৪.৮.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT