1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্যামনগরে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জহুরুল হায়দার বাবু ও সম্পাদক জি এম শোকর আলী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৩৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনার বাংলা কমপ্লেক্সের হল রুমে উপজেলার ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সাতাীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি, উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড এস এম জহুরুল হায়দার বাবুকে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম শোকর আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

নব গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি অসীম কুমার মৃধা এবং গাবুরা ইউ পি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমকে মনোনীত করা হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক হিসেবে কৈখালী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, যুগ্ম-সাধারন সম্পাদক আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ (বাবু), কোষাধ্য বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদুল ইসলামকে মনোনিত করা হয়। কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্ব সম্মতি ক্রমে আলোচনান্তে আগামী ৫ বছরের জন্য বর্তমান কমিটি গঠন করা হয়।

ছবি- শ্যামনগর চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি জহুরুল হায়দার বাবু ও সম্পাদক জি এম শোকর আলী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT