1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ।  কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার।

শ্যামনগরে এক ঘন্টার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে আফরিনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৪৪ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার সকালে এক ঘন্টার জন্য উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করলেন শিশু সাংবাদিক আফরিনা সুলতানা হিরা।

উপজেলার বুড়িগোয়ালিনী ইউপি মিলনায়তনের গালর্স টেকওভার কর্মসূচির আওতায় অনুষ্ঠানে হিরা বলেন আমাকে আজ খুব খুশি লাগছে। ভবিষ্যতে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ার স্বপ্ন পূরণ করতে চাই।

কন্যা শিশুর মনোবল বৃদ্ধি, সমঅধিকার নিশ্চিত করতে এনসিটিএফ ও পরিত্রাণের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। প্রধান অতিথি বক্তব্যে বলেন কন্যা শিশুদের জীবন পরিবর্তনে এই আয়োজন ব্যাপক ভূমিকা রাখবে।

পরিত্রাণের প্রকল্প কর্মকর্তা নয়ন কুমার গায়েনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ইউপি সদস্য পলাশী রানী, উমা রানী, রেহেনা পারভীন প্রমুখ।

ছবি- শ্যামনগরে এক ঘন্টার জন্য ভাইস চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT