1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী নির্বাচন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার ভূরুলিয়া ও নূরনগর ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর)সকালে ও বিকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্তরে শত শত মানুষের উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের অতিরিক্ত কোটায় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম করা হয়।
বাছাই কার্যক্রম চলাকালিন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ,ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান জানান, উপজেলায় আগামী ৬ ডিসেম্বর শ্যামনগর ও কাশিমাড়ী ইউপি,৭ ডিসেম্বর কৈখালী ও রমজাননগর ইউপি, ৮ ডিসেম্বর মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউপি, ১২ ডিসেম্বর বুড়িগোয়ালিনী ও আটুলিয়া ইউপি এবং ১৩ ডিসেম্বর পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে উন্মুক্ত পদ্ধতিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাছাইয়ের সময় অনলাইনে প্রতিবন্ধী ভাতার আবেদনের কপি, প্রতিবন্ধী পরিচয় পত্রের ফটোকপি, ভাতা প্রদানের জন্য প্রতিবন্ধী ব্যক্তি ১৮ বছর পর্যন্ত জন্ম সনদ ও ১৮ বছরের উর্দ্ধে হলে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখা হচ্ছে।

ছবি- শ্যামনগরে উন্মুক্ত পদ্ধতিতে ভূরুলিয়া ইউপিতে অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী বাছাই অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও মোঃ আক্তার হোসেন।

রনজিৎ বর্মন

তাং-৫.১২.২২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT