1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(২৯ নভেম্বর) সাতক্ষীার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে এবং নাগরিক উদ্যোগের বাস্তবায়নে “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা” প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে ও নাগরিক উদ্যোগ শ্যামনগরের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় অনুষ্ঠানে দলিত নারী, পুরুষ, কিশোর-কিশোরী, স্থানীয় সুশীল সমাজ, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ঘরে-বাইরে, অনলাইন-অফলাইনে সমানভাবে প্রতিরোধ করতে হবে। তাই ডিজিটাল জগতে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করতে হবে। এবং একই সাথে দলিত প্রতিবন্ধী ও আদিবাসী নারী-কিশোরী সহ সকল ঝুঁকিপূর্ণ নারী গোষ্ঠীকে বিশেষ সুরক্ষা প্রদান করতে হবে।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT