1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে সম্মাননা পেল পাঁচ গ্রামীন নারী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২১১ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে কৃষি, মৎস্য সহ অন্যান্যক্ষেত্রে সফলতার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেল পাঁচ গ্রামীন নারী।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহায়তায় কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আলোচনাসভা ও পাঁচ গ্রামীণ নারীকে সম্মাননা প্রদান করা হয়।

রবিবার(১৯ অক্টোবর) বিকালে দিবসটি উপলক্ষে গ্রামীণ নারীদের অংশ গ্রহণে নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী নাজমুন নাহার শিউলী। বক্তব্য রাখেন সমম্মাননা প্রাপ্ত নারী সাবিনা রানী, লক্ষী রানী মন্ডল, মহারানী মন্ডল, সায়রা ও পার্বতী মন্ডল, নকশীকাঁথার মাঠ কর্মী শিপ্রা রায়, তসলিমা খাতুন, কম্পিউটার প্রশিক্ষক হাসান রেজা প্রমুখ।

বক্তারা বলেন গ্রামীন নারীদের অবদান সর্বক্ষেত্রে রয়েছে। প্রতিবছর ১৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। সমাজ ও অর্থনীতিতে গ্রামীন নারীর অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করা। পাঁচ নারী সাবিনা পারভীনকে মৎস্য চাষে সফলতা, মহারানী মন্ডলকে দর্জি কাজে সফলতা, পার্বতী রানীকে ক্ষুদ্র ব্যবসায় সফলতা, বিধবা সায়রাকে মুরগী পালনে সফলতা, লক্ষèী রানী মন্ডলকে জৈব সার উৎপাদনে সফলতার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে সম্মাননা প্রাপ্ত পাঁচ নারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT