1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে বুধবার(৩জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো: আব্দুল হালিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, এনজিও ব্যক্তিত্ব মো: আ: রহিম, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন প্রমূখ।

বক্তারা বলেন “গাবুরাতে স্বাস্থ্য সেবার মান খারাপ। সেখানে মানুষ অসুস্থ হলে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দোলনায় করে নিতে হয় । সেজন্য স্বাস্থ্য নিয়ে গাবুরাতে কাজ করা প্রয়োজন।

প্রকল্পের মাধ্যমে মোট ১৫টি ফাস্ট এইড বক্স, ১৫টি ছাতা, ১৫টি বিপি মেশিন, ৪টি নেবুলাইজার, ১৫টি পালস অক্সিমিটার, ১৫টি গ্লুকো মিটার, ১৫টি থার্মমিটারসহ ১৫ সেট সফট রোল, মেডি টেপ, গ্লোবস, ভায়োডিন, হেক্সিসল, কটন, ওর স্যালাইন, বার্ণ ক্রিম বিতরণ করা হয়েছে।

ছবি- শ্যামনগরে স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

রনজিৎ বর্মন
তাং-৩.৬.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT