1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নদী খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি করায় জরিমানা ও কারাদণ্ড। বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ ।

শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রের পা বিচ্ছিন্ন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ১৪৬ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক প্রতিপক্ষের অতর্কিত হামলায় সজীব বিশ্বাস (১৬) নামের এক স্কুল ছাত্রের পা বিচ্ছিন্ন করে দিয়েছে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের ভবানিপুর মাঠের খালের ব্রীজের উপরে। সজীব নিত্যানন্দনপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে ও হাজী মোহাম্মদ শামসুদ্দিন বিশ্বাস নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে বলে জানা গেছে।
জানা যায়,নিত্যানন্দনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস এর সমর্থক নিত্যানন্দনপুর গ্রামের সজীব,রাব্বী ও আশিক মঙ্গলবার বিকালে ভবানিপুর মাঠের খালের ব্রীজের উপর বসে ছিল। এসময় নিত্যানন্দনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থক সাহাবাজপুর গ্রামের আসাদ,রাশেদ,সলেমান,আলমগীর, তালিম,ফয়সাল,নিত্যানন্দনপুর গ্রামের হুকুম, চর ভবানিপুর গ্রামের কলম,বোড়ামারা গ্রামের আমু,দবির ও বাবুলসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র- সস্ত্র নিয়ে হামলা করে। এসময় রাব্বি ও আশিক দৌড়ে পালিয়ে গেলেও সজীব কে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে ফেলে। এছাড়া সজীব এর হাতে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় হামলাকারীরা তিনটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয় সজীব কে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সামাজিক আধিপত্য নিয়ে সজীব নামের একজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মামলার প্রস্ত্রুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT