1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনার ডাকবাংলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত -১। নিখোঁজ ব্যবসায়ী সূজনকে রহস্যজনকভাবে উদ্ধার ঢাকার কড়াইল বস্তিতে হবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন। বিলাইছড়িতে  ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করেন। খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা আহত -৩। খুলনা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায়। বাতকস কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী এ্যাড.দীপেন দেওয়ান। খুলনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্রিটিশ আমেরিকান টোবাকোর অবৈধ সিগারেটের প্রচারণা। শ্যামনগর মুন্সিগঞ্জ জেলেখালী নাটক বৈরাগী বাড়ির বায়োস্কোপ মঞ্চস্থ। রক্তাক্ত খুলনা! নগর জুড়ে এখন আতঙ্ক।

শৈলকুপা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় সংঘর্ষে ১০জন আহত, বাড়ীঘর ভাংচুর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৪০ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানের ক্ষেতে পানি নিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এসময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। কোন মামলা হয়নি এখনও পর্যন্ত । কাউকে আটক করা হয়নি এ ঘটনায় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT