1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

শৈলকুপায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে র‌্যালি,স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে শৈলকূপা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও প্রাক্তন সৈনিক কল্যান সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে হামিদুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়।

এতে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম, মেয়র কাজী আশরাফুল আজম, ভাইচ চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সাবেক ডেপুটি কমান্ডার মেহের আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার একেএম শাহিনুজ্জামান, প্রাক্তন সৈনিকবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিলেন অত্যান্ত সাহসী। তিনি নিজের জীবন উৎসর্গ করে গেছেন দেশের জন্য। তার এ ত্যাগ কখনোই ভুলার নয়। এছাড়াও সেনাসদস্যদের রসদভাতা,বয়স্ক ভাতা, চিকিৎসা ব্যায়সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করেন তারা।

আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT