1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ। বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন।

শৈলকুপায় ফুটবল একাডেমী’র উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২০৬ বার পঠিত

সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘আপনার সন্তানকে মোবাইলে আসক্তি ও মাদক থেকে বাঁচাতে ফুটবল মাঠে রাখুন’ স্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় ‘শৈলকুপা ফুটবল একাডেমী’ নামে একটি ক্রিড়া সংগঠনের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শৈলকুপা প্রাথমিক শিক্ষা মিলনায়তনের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব শ্যামল কান্তি রায় ও শেখ আব্দুস সোবহান। এতে সভাপতিত্ব করেন উপজেলা ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস।

অনুষ্ঠানে ক্রিড়া সংগঠক ও মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,পাইলট উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মহিদুল ইসলাম,মহিলা কলেজের প্রভাষক এনায়েত হোসেন,নাথপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম প্রমুখ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপন করেন গোলাম ফারুক।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন স্থানের ফুটবল খেলোয়াড়, সংগঠক যোগ দেয় ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT