1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ।

শৈলকুপায় ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার পঠিত

সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের মাঠ থেকে হৃদয় হোসেন (১৮) নামের এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ওই গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত ৫ দিন মা-বাবার সাথে রাগারাগি করে বাড়ি বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে।
শৈলকুপায় থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT