1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

শেখ কামাল যে স্বপ্ন দেখতেন সেটা জীবন দিয়ে হলেও আমরা যেন বাস্তবায়ণ করতে পারি—-তথ্য প্রতিমন্ত্রী ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

স্বপন মাহমুদ,সরিষাবাড়ী প্রতিনিধি:

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ এমপি বলেছেন-আজ আমরা শপথ নিবো, শেখ কামালের ‘রক্ত আমরা বৃথা যেতে দিবো না’। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা যেন আমরা জীবন দিয়ে হলেও বাস্তবায়ণ করতে পারি। ১৯৪৯ সালে ৫ আগষ্ট শেখ কামাল জন্মগ্রহণ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর আর্দশে তৈরি উৎজীবিত একটি প্রাণ ছিলেন। বাংলাদেশের কলঙ্কজনক এক অধ্যায় ৭৫ এর ১৫ই আগষ্ট কালো রাত। যখন খুনীরা বঙ্গবন্ধুর ৩২ নাম্বার বাড়ী আক্রমন করে তখন সর্বপ্রথম শেখ কামাল তাদেরকে বাধাঁদেন প্রতিহত করার চেষ্টা করেন, প্রতিরোধ করেন এবং সর্বপ্রথম হত্যার শিকার হন শেখ কামাল।

 

গত বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজিত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমাদের এই দেশে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্রের ইতিহাস জানাটা গুরুত্বপূর্ণ। শেখ কামালকে যদি আজ বেচেঁ থাকতেন তাহলে আজকের বাংলাদেশ আরো উন্নতির শিখড়ে থাকতেন। শেখ কামাল ছিলো জ্বলে উঠা এক সাহস, তিনি ছিলেন একজন ক্রীড়া প্রিয় মানুষ, নিজে খেলে এবং চেয়েছেন খেলার গতিবেগ ছড়িয়ে পড়ুক তরুনদের মাঝে। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ কামাল অন্যতম সংগঠক ছিলেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ান হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন-অর রশীদ উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান, পৌর কাউন্সিলর সাখোয়াত আলম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দরা।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT